শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ

কোথাও বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ আজ

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

দেশের কোথাও বজ্রসহ বৃষ্টি আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে আজ। শনিবার আবহাওয়ার অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জাননো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকবে।

কয়েক দিন ধরে রাজধানী ঢাকাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদফতর।

এদিকে, ৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com