বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো, আনিসুর রহমান আনিস তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আল-আমীন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, তারেক রহমান এর দৃষ্টি কামনা পরিবারের তালা সদর খানপুরে ১৪৫ ধারা মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ

ঘুমন্ত শ্বশুরকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করল জামাই

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় শ্বশুর বাদশা গাজীকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছেন মেয়ের জামাই। এ ঘটনায় জামাই মুরাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর ধলইতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিহত শ্বশুর বাদশা গাজীর বাগি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর ধলইতলা গ্রামে। জামাই মুরাদ আলীর বাড়ি নড়াইল জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান।

জানা যায়, নিহত বাদশা গাজীর মেয়ে তানিয়া বেগম ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। স্ত্রীর চাকরির সুবাদে জামাই মুরাদ আলী শ্বশুর বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার জামাই মুরাদ আলী তার দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি নড়াইলে যান। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নড়াইলের বাড়ি থেকে সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে ঘুমন্ত শ্বশুরকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন মুরাদ। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার অনেক মানুষ এবং মুরাদকে বেঁধে রেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মুরাদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মো. আনিচুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com