শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হারানো ১৬ মোবাইল মালিককে ফিরিয়ে দিল পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোবাইল মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল।

এসপি জানান, ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে ১৬টি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইলের মালিক আমাদের কাছে আইনের আশ্রয় নেন। পরামর্শ অনুযায়ী তারা সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে ট্র্যাকিং করে মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হই। মোবাইলের প্রকৃত মালিককে ডেকে এসব হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, এছাড়াও ডাকাতি মামলার ১০, অপহরণ মামলার ১, হত্যা মামলার ৯ ও মাদক মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবর্দা সচেষ্ট ও তৎপর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com