সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার |

থাইল্যান্ড, সৌদি ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাবেন। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, ভারতের জাতীয় নির্বাচনের পরপরই আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যেতে পারেন। এরপর জুলাইয়ে চীন সফর করতে পারেন তিনি।

আরো জানা গেছে, প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

পরে ব্যাঙ্কক থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী এরপর তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com