সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে যাদের জায়গা নিশ্চিত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পঠিত
DUNEDIN, NEW ZEALAND - DECEMBER 17: Bangladesh look towards the big screen as a review takes place during game one of the Men's ODI series between New Zealand and Bangladesh at University of Otago Oval on December 17, 2023 in Dunedin, New Zealand. (Photo by Joe Allison/Getty Images)

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মে মাসে চট্টগ্রামে তিনটি ও ঢাকায় এই সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে সিরিজের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দল ঘোষণা করা না হলেও সম্ভাব্য স্কোয়াডে জায়গা নিশ্চিত কয়েকজনের।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফেরার পর চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে। জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দল মূলত বিশ্বকাপকে সামনে রেখেই সাজাবেন নির্বাচকরা। তাই সাকিবকে নিয়েই সেই দল ঘোষণা করা হবে।

সাকিব দলে থাকায় ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবতে হচ্ছে নির্বাচকদের। ওপেনিংয়ের বিকল্প হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম। পেস বোলিংয়ে নিশ্চিতভাবে দলে থাকছেন মুস্তাফিজ, শরিফুল, তাসকিন।

শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া সৌম্য সরকারও থাকবেন ঘোষিত দলে। সৌম্য, তানজিদ তামিম ও লিটনকে নিয়ে হবে ওপেনিং স্লট। নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব, মাহমুদউল্লাহ, জাকের আলীরাও নিশ্চিতভাবে থাকছেন জিম্বাবুয়ে সিরিজের দলে।

এদিকে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের দল থেকে অন্তত দুই ক্রিকেটার বাদ পড়তে যাচ্ছেন। সিরিজের প্রথম তিন টি-২০ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুটি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com