বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

কুমিল্লা সদর দক্ষিণ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধ ::কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২১ এপ্রিল রবিবার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল হাই বাবলু, গোলাম সারওয়ার, মোহাম্মদ আখতারুজ্জামান ও মোহাম্মদ কাউসারুল ইসলাম।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আনোয়ার হোসেন মজুমদার, খোরশেদ আলম, মোহাম্মদ আশ্রাফুজ্জামান,মোঃ ইসমাইল মজুমদার, মোঃ রুবেল হোসেন, মোহাম্মদ ইসরাক মাহমুদ ও মোঃ শফিক আহমেদ মজুমদার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সালমা আক্তার বিউটি, নাছিমা আক্তার পুতুল ও খন্দকার ফারিয়া ইয়াসমিন।
প্রসঙ্গত, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়ন ৫৫ কেন্দ্র, মোট ভোটার এক লক্ষ ৩৩ হাজার ৯০৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com