বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শাহাদাত কামাল শাকিল , কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় বিদ্যালয় ছুটির পর আর সে বাড়িতে ফেরেনি।

২৯ এপ্রিল সোমবার দুপুরে গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার ২৯ এপ্রিল শিশুটি স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলে যায়। সে ওখানকার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। শিশুটি সকাল ১০টায় বিদ্যালয় ছুটির পর আর বাড়িতে ফেরেনি।

এতে শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজের অভিযোগ দিতে যান। দুপুর ৩টার দিকে খবর পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পরে থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
শিশুর মা রাজিয়া জানান, আমাদের সাথে কারও শত্রুতা নেই। কেন আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভুঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com