সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

অটোরিকশা চার্জে দিতেই প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার আংগারিয়া ৩ নম্বর ওয়ার্ডের সিঙ্গাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ওই এলাকার চান খাঁর ছেলে।

জানা যায়, ভোরে নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আসাদুজ্জামান। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পালং মডেল থানার ওসি মেঝবাহ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান নামে অটোচালকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com