শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

আসছে ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ভারতের বরেণ্য নির্মাতা এসএস রাজামৌলির নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’। এ সিনেমা প্রভাসকে তারকা হিসেবে নতুন করে জন্ম দিয়েছে তিনি। ‘বাহুবলি টু’ নির্মাণের সময়ে এই পরিচালক সিনেমাটির তৃতীয় পার্ট নির্মাণের কথা জানিয়েছিলেন।

তারপর এক দশক কেটে গেলেও ‘বাহুবলি’ আসেনি। এবার নতুন রূপে ‘বাহুবলি’ নিয়ে আসছেন এই নির্মাতা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন এসএস রাজামৌলি। এতে তিনি লেখেন, জনগণ যখন মহেশমতির নাম ধরে চিৎকার করেন, তখন মহাবিশ্বও তার প্রত্যাবর্তন আটকাতে পারে না। ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’ অ্যানিমেটেড সিরিজের ট্রেইলার আসছে।

২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায় ‘বাহুবলি: দ্য বিগিনিং’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি।

২০১৭ সালের ১৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলি-দ্য কনক্লুশন’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১ হাজার ৭৮৮ কোটি রুপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com