শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা নিজ বাসভবনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ গড়কাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি কামরুজ্জামান কামরুল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার দাবি তেহরানের ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দেওয়ায় ছেলে গ্রেফতার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার দাবি তেহরানের গড়কাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি কামরুজ্জামান কামরুল ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

নাইকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে বাপেক্সের সাবেক এমডির সাক্ষ্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী।

আজ মঙ্গলবার (১৪ মে) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্য দেন মো. আব্দুল বাকী।

এদিন তার সাক্ষ্য সম্পন্ন না হওয়ায় বাকি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জুন তারিখ নির্ধারণ করেন আদালত। গত ৪ মার্চ আব্দুল বাকী আংশিক জবানবন্দি দেন। এদিন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন।

এদিন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com