রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনে সক্ষমঃ আইজিপি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। ইতোমধ্যে দেশের সব ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আইজিপি আজ শুক্রবার সকালে সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন (স্টুডিও অ্যাপার্টমেন্ট) ও সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।

পুলিশবাহিনীর সদস্যদের দেশ-বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন। এর ফলে দেশে যে কোনো ঘটনা ঘটলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নিতে পারে ও ঘটার কারণ উদঘাটন করতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। তবে পুলিশের জন্য এটা ব্যয় নয়; বিনিয়োগ।

কারণ পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে পুলিশ তার দায়িত্ব সত্য ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে। সেই সাথে সারাদেশের মানুষ পুলিশের সেবা থেকে উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com