বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লিউকোমিয়ায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

আনতর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকোমিয়া ধরা পড়েছে। এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

লিউকোমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি।

যুক্তরাজ্যে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা আসমার, যদিও তার পরিবার মূলত মধ্য সিরিয়ায় বসতি গড়ে। তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com