শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এমপি আনার হত্যাকাণ্ড উদ্‌ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পুরো বিষয়টি উদ্‌ঘাটন করতে দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে করছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা- ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com