শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

শক্তি হারিয়ে ‘রেমাল’ পরিণত গভীর স্থল নিম্নচাপে

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ‍ঘূর্ণিঝড় রেমাল, পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে।

আবহাওয়া অফিস বলছে, উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর স্থল নিম্নচাপটি সোমবার সকাল ১০টার দিকে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ (সোমবার) সকাল ১০টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ ও ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com