বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

জ্বালানি তেলের সাথে সকল জিনিসের দাম বেড়ে যাবেঃ মির্জা আব্বাস

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর মানে সকল জিনিসের দাম বেড়ে যাওয়া- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দোয়া মাহফিল শেষে কয়েক সহস্রাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এসময় মির্জা আব্বাস বলেন, আগে শুনতাম বর্গিরা দেশে এসে লুট করে নিয়ে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে। তারা লুট করে চলে যায় না, সম্পদ বিদেশে পাচার করে। সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন।

যারা ভাবে বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি আজীবন টিকে থাকবে। বিএনপি মানুষের মননেমগজে থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থ। তাই তিনি দোয়ায় অংশ নিতে পারছেন না। তার পরিবর্তে মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com