শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

যুক্তরাষ্ট্রে ঢুকতে সহায়তা করায় ২ নৌসেনা গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: অবৈধভাবে মেক্সিকোর বেশ কয়েকজন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করায় দুই মার্কিন নৌসেনাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় একটি আদালতের নথি অনুযায়ী, টাকার বিনিময়ে এ কাজ করেছিলেন ওই দুই মার্কিন নৌসেনা।

ওই নথিতে বলা হয়েছে, গত ৩ জুলাই ক্যালিফোর্নিয়ার সঙ্গে মেক্সিকোর জাকুম্বা সীমান্তের কাছ থেকে বিরোন ডার্নেল এবং ডেভিড জেভিয়ার সালাজারকে গ্রেফতার করা হয়।
সীমান্ত থেকে প্রায় ছয় মাইল পথ পাড়ি দিয়েছিল ওই শরণার্থীরা। তাদের সহায়তা করেছিল গ্রেফতার হওয়া ওই মার্কিন নৌসেনারা। তিন অবৈধ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মেক্সিকোর ওই শরণার্থীরা মার্কিন নৌসেনাদের গাড়িতে করে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ৮ হাজার ডলার দেয়ার জন্যও প্রস্তুত ছিল। তবে তারা এই অর্থ কার কাছে দিতে চেয়েছিল তা এখনও নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রে প্রবেশে অবৈধ শরণার্থীদের সহায়তা করার এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও মার্কিন সেনা সদস্যদের ওপর এ ধরনের অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com