বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। আসন স্বল্পতার কারণে মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আইনমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আনিসুল হক জানান, ক্যাডেট কলেজসমূহ বিশেষায়িত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যাহার সূচনা হয়েছিল ১৯৫৮ সালে। বাংলাদেশে বর্তমানে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে নয়টি ছেলেদের এবং তিনটি মেয়েদের ক্যাডেট কলেজ রয়েছে। দেশের মোট জনসংখ্যার ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতি বছর সপ্তম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অধিক ভালো ফলাফল অর্জন করা সত্ত্বেও শুধুমাত্র আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, বিদ্যমান গার্লস ক্যাডেট কলেজসমূহের ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চলে কোনো গার্লস ক্যাডেট কলেজ নাই। নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০১১ সালের ০৪ জুলাই অনুষ্ঠিত ১৭তম বৈঠকে হাওর অঞ্চলে একটিসহ দেশের পুরাতন ২০টি জেলার যে সব জেলায় কোনো প্রকার ক্যাডেট কলেজ নাই, সেই সব জেলায় একটি করে ক্যাডেট কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ওই ২০টি জেলার মধ্যে ফরিদপুর জেলায় একটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। পরবর্তী সময়ে আর্থিক সংশ্লেষের কারণে তা স্থাপন করা সম্ভব হয়নি।

সরকারি নীতিগত অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে যথাযথ পদ্ধতি অনুসরণ করে ফরিদপুর জেলায় একটি গার্লস ক্যাডেট কলেজ নির্মাণ করা যেতে পারে বলে জানান আনিসুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com