শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দক্ষিণখান আজমপুর সড়কে ভূগর্ভস্থ ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের কপার ক্যাবল চুরি

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা : ৩৩ কেভি ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন কপার ক্যাবল চুরির সময় চক্রের দুধর্ষ ০৬(ছয়) জন চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। জানা যায়, এসময় তাদের হেফাজতে থাকা চুরিকৃত ক্যাবল, চুরির সরঞ্জাম এস্কভেটর ও চোরাইমাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়।
এঘটনায় গতকাল ১৫/০৬/২০২৪খ্রি, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড দক্ষিণখান থানায় মামলা রুজু করা হয়, মামলা নং -১৫।
মামলা সুত্রে জানা যায়,গতকাল ১৫/০৬/২০২৪ ইং তারিখ শনিবার ডেসকো সহকারী প্রকৌশলী জনাব মোঃ ওয়ারেছ আলী(৪৪), (বিক্রয় ও বিতরণ বিভাগ) শাহ কবির ডেসকো চালাবন ভাই ভাই মার্কেট দক্ষিণখান থানায় হাজির হয়ে লিখিতভাবে একটি অভিযোগ জানান। অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার রাত অনু-১.১৫ ঘটিকা হতে ৩.৩০ ঘটিকায় ডেসকো অফিসের প্রায় ১৬০ মিটার ভূগর্ভস্থ (৩৩ কেভি) বিদ্যুৎ লাইনের কপার ক্যাবল চুরি করে নিয়ে যাচ্ছে। যাহার সর্বমোট মূল্য ১৯,২০,০০০/-(ঊনিশ লক্ষ বিশ হাজার) টাকা। এঘটনায় তিনি লিখিতভাবে অভিযোগ দাখিল করেন।
অভিযোগ বিষয়ে মামলা রুজু করা হইলে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াছমিন ও অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার, মামলা তদন্তকারী অফিসার এসআই(নিঃ) আন্নান উল আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
সাড়াঁসি অভিযানে তারা দূধর্ষ চোর ও চুরি চক্রের ০৬(ছয়) সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা হলো ১. জাহিদুল ইসলাম সুমন(৪০), পিতা-মৃত আনসার আলী দেওয়ান, মাতা-মৃত জবেদা বেগম, সাং- গোপালপুর, থানা- টঙ্গীপূর্ব, গাজীপুর, ২. মোঃ রিপন (৩৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা- রুপেনা বেগম, সাং- হাটপাগলা, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ ৩. মোঃ জামরা হাওলাদার(৩৩), পিতা- মান্নান হাওলাদার, মাতা- রওশন আরা বেগম, সাং-কামলা, থানা-মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, ৪. মোঃ মিলন (৩৪), পিতা- মোঃ চানমিয়া, মাতা- সুপিয়া খাতুন, সাং-গোলক নগর, থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, ৫. মোঃ লিটন ফরাজী(৩০), পিতা-জহিরুল ইসলাম, মাতা-কিরণ বেগম, সাং- রসুলপুর, থানা-শশীভূষণ, জেলা-ভোলা এবং ৬. মোঃ আলামীন বেপারী(২৮), পিতা- মোঃ কবির ব্যাপারী, মাতা- সামছুরা বেগম, সাং- রসুলপুর, থানা-শশীভূষণ, জেলা-ভোলা।
গ্রেফতার শেষে তাদের দখল হইতে ৯০(নব্বই) মিটার ভূগর্ভস্থ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কপার ক্যাবল মূল্য অনুমান ১০,৮০,০০০/-(দশ লক্ষ আশি হাজার) টাকা। চুরির সরঞ্জাম এস্কভেটর ও চোরাইমাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক উদ্ধারকরা হয়।
সরেজমিনে উপস্থিত পথচারীরা জানান,দীর্ঘদিন ধরে এ চক্রটি উত্তরার বিভিন্ন সেক্টর এলাকার অলিগলি থেকে রাতের আঁধারে মানুষের চোখে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মূল্যবান তার চুরি করে নিয়ে যায়। তারা আরো বলেন, চোর চক্রটি চুরির সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কখনো কখনো সরকারি প্রতিষ্ঠানের সাইন বোর্ড, কখনো কখনো ডেসকোর সাইন বোর্ড আবার কখনো কখনো টিএন্ডটির সাইনবোর্ড ব্যবহার করে জনসম্মুখে রাতের আধারে সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা খুঁড়তে দেখা যায়। তারা এমন ভাবে রাতের বেলায় রাস্তা খুঁড়ে টিএন্ডটির তার,বিদ্যুতের ক্যাবল,গ্যাস পাইপ লাইনসহ দামী ও মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায় বুঝার কোন উপায় থাকে না।
স্থানীয়রা জানান, এ চক্রটি মাঝে মাঝে বড় বড় শপিং কমপ্লেক্স,ব্যাংক বীমাও ফ্ল্যাট বাড়িতে ও সুযোগ বুঝে চুরি করেন।
এবিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ জানান গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com