সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় মঙ্গলবার ঈদের সাত দিনের ছুটি শেষে খুলছে ব্যাংক-অফিস-আদালত বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখার প্রতিবাদ জানালেন ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ ;জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার- ১ বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন

বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জুন) বিকেলে এ সাজা দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন (২২) জেলার পৌর শহরের মেড্ডা (তিতাসপাড়া) এলাকার আরজু মিয়ার ছেলে।

জানা যায়, জসিম উদ্দিন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত। শনিবার সকালেও দা নিয়ে পরিবারের লোকজনের ওপর হামলা করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কাছে অভিযোগ করেন। বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে মাদকাসক্ত জসিমকে ছয় মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন জানান, ওই যুবক মাদকাসক্ত হয়ে অত্যাচার করত। তার বাবা অভিযোগ করলে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে নিজেও মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com