মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

খাল দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র আতিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যারা শহরকে ভালোবাসে না, যারা শহরের মানুষকে ভালোবাসে না, তারাই খাল দখল করে, মাঠ দখল করে। সময় এসেছে সেসব দখলবাজের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার।

সোমবার (২৪ জুন) রাতে রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অবৈধভাবে জনগণের সম্পত্তি যারা দখল করে তারা গণমানুষের শত্রু। যেকোনো মূল্যে তাদের রুখে দিতে হবে। আর নয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আজীবন অপরাধী হয়ে থাকবো। যেখানেই অবৈধ দখল সেখানেই আমরা ছুটে যাব। সাধারণ মানুষ এগিয়ে আসলে কারো সাধ্য নাই দখল করে ঠিক থাকবে। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন পতাকা, একটি সার্বভৌম মানচিত্র দেওয়ার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করেছেন। অথচ নিজের স্বার্থের জন্য আমরা কত কি না করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাসিনা বারী চৌধুরী, আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কাউন্সিলররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com