শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবদেন এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যমকে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, কে বা কারা তিনটি ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি তবে কোনো আলামত পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া দেখা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com