মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার -৩ সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

শাকিব খানের পা ছুঁয়ে শুভ দিলেন যে বার্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তুফান’র প্রিমিয়ার শো ছিলো ২৪ জুন সন্ধ্যায় মিরপুর স্টার সিনেপ্লেক্সে। স্বাভাবিক নিয়মেই উপস্থিত অতিথি ও সাংবাদিকদের কেন্দ্রীয় নজরে ছিলেন শাকিব খান।

তবে মুহূর্তেই সব নজর যেন কেড়ে নিলেন শহরের আরেক নায়ক ‘মুজিব’খ্যাত আরিফিন শুভ। পুরো আয়োজন এবং পরবর্তী সময়জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এলেন এই নায়ক। কারণ, এদিন তিনি অনুষ্ঠানস্থলে ঢুকেই সবার সামনে শাকিব খানের পা ছুঁয়ে সালাম করে বসলেন!

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা যায়, প্রেক্ষাগৃহে অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মেগাস্টার শাকিব খান। এ সময় আকস্মিকভাবে উপস্থিত হন চিত্রনায়ক আরিফিন শুভ। কিছু বুঝে ওঠার আগেই শাকিবের পা ছুঁয়ে সালাম করতে যান তিনি।

আরিফিন শুভ’র এমন কাণ্ডে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শাকিব খান। তখনই শুভকে বুকে টেনে জড়িয়ে ধরেন তিনি। আর এ দৃশ্য আটকে যায় ক্যামেরায়। যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

এদিকে ‘তুফান’ সিনেমা প্রসঙ্গে এ আরেফিন শুভ সাংবাদিকদের বলেন, ‘রায়হান রাফি দেশের সুপারস্টারকে ঠিকঠাক মতো ব্যবহার করছেন। এমন শাকিব ভাইকে আগে দেখা যায়নি। আমরা এমন শাকিব ভাইকেই নিয়মিত পর্দায় চেয়েছি, এবার সেটি রাফি করে দেখালেন। তার মেকিং নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, দারুণ।’

ঈদুল আজহায় সিনেমা হলে ঝড় তুলেছে ‘তুফান’। সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স—সবখানেই দাপটের সঙ্গে চলছে শাকিব খান অভিনীত এই ছবি। একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান। ফিকশনধর্মী এ সিনেমার পটভূমি নব্বই দশকের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com