সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

মুম্বাইয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। মুম্বাই শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের সমৃদ্ধি হাইওয়ের কাছে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে চারজন।

স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। একটি গাড়ি তেল নেওয়ার পর হাইওয়েতে ভুল দিক থেকে প্রবেশ করে। এসময় নাগপুর থেকে মুম্বাইগামী অপর একটি গাড়িকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বেশ কিছু ফুটেজে দেখা গেছে যে, হাইওয়ের ওপরে নিহতদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ এবং জালনা থানার পুলিশ। দুর্ঘটনার শিকার গাড়িগুলোকে ঘটনাস্থল থেকে সরানোর জন্য একটি ক্রেন পাঠানো হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com