রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ড. ইউনূসকে ম্যানিলায় বিশেষ সম্মাননা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার প্রাপ্তির ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে ফাউন্ডেশনটি।

মঙ্গলবার (২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ১৮ জন রাষ্ট্রদূত এবং ম্যাগসাইসাই পরিবারের সদস্যসহ ফিলিপাইনের ১৩০ জন উচ্চপদস্থ ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন।

ফাউন্ডেশনের সভাপতি সুসান আফান সূচনা বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে ড. ইউনূসকে দেওয়া ম্যাগসাইসাই পুরস্কারটি তার প্রথম আন্তর্জাতিক সম্মাননা।

কীভাবে ড. ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল সারা বিশ্বে কোটি কোটি মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর বিবরণ দেন তিনি।

বিশ্বজুড়ে সামাজিক নেতাদের ওপর প্রফেসর ইউনূসের চিন্তাধারা ও কর্মের প্রভাব এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি দরিদ্র পরিবারকে দারিদ্রমুক্ত করতে তার তত্ত্বের কার্যকর প্রয়োগের বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

‘সেলিব্রিটিং গ্রেটনেস অব স্পিরিট’ নামের একটি ফাউন্ডেশন প্রফেসর ইউনূস এবং ফিলিপাইনের ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তদের একটি করে প্রতিকৃতি উপহার দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com