শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃকোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

শোক পালনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন। এছাড়া মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হচ্ছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে ৩০ জুলাই সারাদেশে শোক পালন করা হবে।

শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করতে হবে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গতকাল মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দেওয়া সহিংসতায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যানুযায়ী কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ১৪৭ জন। আজ (সোমবার) আরও বোধহয় তিনজন যোগ হয়েছে। তিনি ১৫০ জন নিহত হওয়ার কথা বলেছেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com