শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

ঢাবিতে শিক্ষকদের সমাবেশে শিক্ষার্থীদের বড় জমায়েত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এটিই শিক্ষার্থীদের সবচেয়ে বড় জমায়েত।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় কলাভবনের সামনে সমাবেশের আয়োজন করে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। সমাবেশ শেষে শিক্ষকরা টিএসসিতে জমায়েত হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এসে জমায়েত হন সেখানে।

সেখানে কিছুক্ষন অবস্থান ও স্লোগান দিয়ে জমায়েতটি শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। সেখানে পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এই কর্মসূচিতে যোগ দেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। আমর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি পূর্বঘোষিত কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোসও আমরা পালন করছি।

এ সময় টিএসসিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com