শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক-মেসেঞ্জার

  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃসারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে রবিবার (৪ আগস্ট) দুপুরের পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। এছাড়া মোবাইল ইন্টারনেট দিয়ে কোনও ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন অনেকে।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, ‌কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি, সন্ত্রাসীরা হামলা চালানোয় অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি।

মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

রবির পক্ষ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা বন্ধ রেখেছে। তারা এর বেশি কিছু জানেন না। একই কথা জানিয়েছে বাংলালিংকও।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী দুপুর আড়াইটার দিকে জাগো নিউজকে বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। অনেক জায়গায় সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসীরা অনেক এলাকায় হামলা চালিয়ে ক্যাবলের ক্ষতি করছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com