বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃচলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছিলেন সংবাদকর্মীরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান।

ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহায্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। আমরা গণমাধ্যমকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি।”

হাসনাত আরও বলেন, “আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com