শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তিনি পদত্যাগ করেন।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের ১৮ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। ফলে সদ্য যোগদান করা এই ডিজির পদত্যাগ চেয়েছিলেন অনেকেই।

তাকে ১১ আগস্ট বেলা ১১টার মধ্যে পদত্যাগ করার টাইমলাইন দিয়েছিল ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এবং সাংস্কৃতিককর্মীরা’। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে বাংলা একাডেমি ঘেরাও করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে বাংলা একাডেমিতে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

রাশিদ আসকারী ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. আবদুল মান্নান ও মায়ের নাম সেতারা বেগম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১২তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com