শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

দুটি বাদে বাকি সব ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে

  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃদীর্ঘ সময় বন্ধ থাকার পর দ্রুতই দেশে শুরু হবে ট্রেন চলাচল। কিন্তু ট্রেন চলাচল শুরু হলেও আন্দোলনে ক্ষতিগ্রস্ত দুটি আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। গত ১৯ জুলাই ও গত ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের ৬টি কোচের জানালার জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা সময়সাপেক্ষে ব্যাপার।

ট্রেন চলাচল চালু করা হলে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেন ঢাকায় থাকা অতিরিক্ত রেক দিয়ে পরিচালনা করা যাবে।

এ অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com