শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

শুক্রবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৩ জনে

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৪০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমছে কি! গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বনিম্ন ১০৩ থেকে সর্বোচ্চ ১৮১ জন।

কিন্তু আজ (শুক্রবার) আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৩ জনে। এ হিসাবে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও ডেঙ্গুর আতঙ্ক নগরবাসীর এখনও কাটেনি।

শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে বলে আশঙ্কা ঢাকাবাসীর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, গত ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ১০৩, ১৭৮, ১৩২, ১৭০, ১৫৫, ১৮১ এবং ১৩৯ জন।

এ ছাড়া চলতি মাসের মাত্র ১২ দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১,৬৪৩ জন। গত জুন মাসে চলতি বছরের সর্বোচ্চ ১,৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এ হিসাবে আর মাত্র ১১০ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলে গত মাসের রেকর্ড ভঙ্গ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com