বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

উত্তরখানে বিএনপি-র অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

মাসুদ পারভেজ (উত্তরা) ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যারকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় অবস্থান কর্মসূচির প্রথম দিনে বুধবার তারা দলীয় অফিসের সামনে থেকে পাড়া মহল্লায় বিভিন্ন সড়কে শান্তি মিছিল করেন। উত্তরার সিনিয়র নেতারা জানান, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তাঁরা ১৪ই আগষ্ট বুধবার বিকাল থেকে শুরু করে ১৫ আগষ্ট বৃহস্পতিবার সারাদিন উত্তরা এলাকার বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে। সরেজমিনে দেখা যায়, আজ বিকাল ৪ টার সময় উত্তরখান ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশ্রাফ , উত্তরখান থানা বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, রবিউল হক মিয়া বাবু, ছফিল ভূইয়া ও জহিরুল ইসলামের নেতৃত্বে মাজার চৌরাস্তা থেকে শান্তি মিছিল করা হয়। এছাড়াও উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর,আসকোনা, তুরাগ দলিপাড়াসহ বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ব্যানারে শান্তি মিছিল করা হয়। মিছিল শেষে নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com