শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হাসপাতালে ভিক্টর ব্যানার্জি

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিনোদন ডেস্কঃগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শোনা যাচ্ছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি, যে কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে।

একটি সূত্রে জানা গেছে, এর আগে দুবার করোনাভাইরাসে আক্রান্ত হন ভিক্টর ব্যানার্জি। করোনার পর ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তার ১০৩ ডিগ্রি জ্বর ছিল। ডব্লিউবিএফজের পক্ষ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়ার কথা জানানো হয়েছিল।

তার হাতে সে সম্মাননা তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় এই সম্মাননা অনুষ্ঠান পেছানো হবে বলে জানানো হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে। ভিক্টর ব্যানার্জির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

ভিক্টর ব্যানার্জি ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বয়সের কারণে এখন আর তাকে ক্যামেরার সামনে তেমন দেখা যায় না। সম্প্রতি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ সিনেমায় আবারও তার অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com