শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

রাজধানীতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রাতেও

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এক সময় রাজধানীর চারপাশে জলাশয় ছিল। খাল ছিল প্রায় ৫০টি। এসব কথা এখন রাজধানীবাসীর কাছে অতীত। জলাশয় ও খাল-বিল না থাকায় নানাদিক থেকে এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীতে। বর্ষা এলে এই ভোগান্তি যেন আরও বেড়ে যায়। পানি জমা হওয়া কিংবা খাল-বিলের মাধ্যমে বেরিয়ে যাওয়ার রাস্তা না থাকায় ঢাকা মহানগরীতে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। চরম ভোগান্তিতে পড়েন এ নগরের বাসিন্দারা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার আগে ৬ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২ দশমিক ৬ মিলিমিটার (১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে বলা হয় মাঝারি)। ফলে নগরীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সন্ধ্যা ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে রাজধানীর রাতের আকাশ।

বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা মহানগরীতে শুক্রবার (১৩ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮১ মিলিমিটার, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৩৩ মিলিমিটার এবং বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার।

যদিও দেশের বিভিন্ন অঞ্চলে ১৫০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। সেই তুলনায় ঢাকায় কম বৃষ্টিপাত হলেও এখানে জলাবদ্ধতার ভোগান্তি তুলনামূলক অনেক বেশি।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার সন্ধ্যা ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। যা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগেও বইতে পারে। সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

রোববার ঢাকায় ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্ত যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com