মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

উত্তরায় আমিনুলের নেতৃত্বে বিএনপি-র গণমিছিল

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পঠিত

মাসুদ পারভেজ (উত্তরা)ঃকোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দূর্নীতিবাজ নেতাদের বিচারের দাবিতে উত্তরায় গণমিছিল ও প্রতিবাদ সভা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রবিবার বেলা ১ টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি-র সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রায় একহাজার নেতাকর্মী উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকা থেকে গণমিছিল শুরু করেন। সেখান থেকে তারা উত্তরা জমজম টাওয়ার হয়ে মিছিল করতে করতে হাউজবিল্ডিং হয়ে ঢাকা ময়মনসিংহ বিমানবন্দর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এছাড়াও বিকেল ৩ টার দিকে উত্তরা পূর্ব থানার নেতাকর্মী ও পশ্চিম থানার শত শত নেতাকর্মী নিয়ে বিমানবন্দর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর । তার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উত্তরার বিভিন্ন সেক্টরে গণমিছিল করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা এবং দেশজুড়ে নৈরাজ্যকারী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে গত ৫ই অগাষ্ট। সে সময় পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পূর্বে ক্ষমতার দাপটে তার পালিত পুলিশ বাহিনী দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে গণহত্যা করেছে।এছাড়াও তার দোসররা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জমি দখল, বাজার দখল, চাঁদাবাজিসহ দেশজুড়ে নৈরাজ্য করেছে।


সরেজমিনে দেখা যায়, রবিবার সকাল থেকে উত্তরার অলিগলি থেকে বিএনপির নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে জরো হয়ে স্লোগান দিতে দিতে ঢাকা ময়মনসিংহ বিমানবন্দর মহাসড়কে গণমিছিল করেন। এসময় মিছিলকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবি জানান।

উক্ত গণমিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন- আহবায়ক হাজী মোস্তফা জামান, যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, আফাজউদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু সহ সাবেক তুরাগ থানা বিএনপির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুলসহ উত্তরার বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com