শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

ভারতের আসামে বন্যায় নিহত ৬, গৃহহীন ৮ লাখ মানুষ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের আসাম রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রাজ্যটির ২৭টি জেলার মধ্যে ২১টিতেই ভয়াবহ বন্যার কারণে ৮ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপূত্র নদ ভয়ংকর হয়ে উঠেছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আসামের রাজধানী গোহাটি এর কবলে পড়েছে। এ ছাড়া আরও পাঁচটি নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সৃষ্ট বন্যার কারণে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চলতি সপ্তাহে বৃষ্টি আরও বাড়তে পারে আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসের পর গোটা আসামেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, বন্যার পানিতে তলিয়ে গেছে ২৭ হাজার হেক্টর ফসলি জমি। রাজ্যের ৬৮টি রিলিফ ক্যাম্পে ৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আসামের পাশের অরুণাচল প্রদেশের টাওয়াং নামক এলাকায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে দুটি স্কুলপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এ ছাড়া প্রদেশটির সঙ্গে সীমান্তযুক্ত চীনেও বন্যা শুরু হয়েছে। গত এ সপ্তাহে দেশটিতে ৬১ জন প্রাণ হারিয়েছেন।

আসামের চা-বাগান অধ্যূষিত উঁচু এলাকা ধেমরাজ ও লক্ষ্মীপুর এবং নিচু এলাকা বনগাইগাঁ ও বারপেতাও বন্যার কবলে পড়েছে। কর্মকর্তারা বলছেন, উঁচু এলাকার বন্যার পানি বিভিন্নভাবে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তাই আসামের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সবচেয়ে নাজুক।

রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ দয়াল ভিডিও কলের মাধ্যমে বন্যা পরিস্থিতি খোঁজখবর নেয়ার জন্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সহকারী কমিশনারদের সঙ্গে কথা বলেছেন। তিনি সহকারী কমিশনারদের কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন। যাতে করে জররি প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com