মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে ‘শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিএএফ শাহীন কলেজের শাহীন হলে এ দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিনে কলেজের সাবেক ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর হিসেবে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে আহনাফের মা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আহনাফ সবসময় চাইতো আবু সাইদ ও মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে। আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।

প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনসহ মৃত্যু দিবসকে “আহনাফ দিবস” হিসেবে পালনের ঘোষণা দেন। এছাড়া আহনাফের ছোট ভাইয়ের বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশোনার সব দায়িত্ব গ্রহণের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে আহনাফ ও সাজিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানস্বরূপ চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com