সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র-জার্মানিতে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে চিকিৎসা করানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু এসব দেশে দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা থাকতে হবে। খালেদা জিয়া ভ্রমণ করার মতো সুস্থতা লাভ করলেই তাকে বিদেশে নেওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসক ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিনজন চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে। আজ সকালেও মেডিকেল বোর্ড তার স্থায়ী চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাহিদ আরও বলেন, খালেদা জিয়ার গ্লোবাল ইভ্যালুয়েশনের মাধ্যমে স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হলে আমরা তাকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা অথবা জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছি। কিন্তু এসব দেশে দীর্ঘযাত্রার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা তার নেই। তিনি ভ্রমণ করার মতো সুস্থতা লাভ করলেই তাকে বিদেশে নেওয়া হবে।

এদিন, খালেদা জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com