শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

গ্যাসের দাম কমানোর দাবি কোনো সংগঠনের নয়

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ শনিবার (১৩জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের আয়োজিত মানববন্ধনে গ্যাসের দাম কমানোর দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসের দাম কমানোর দাবি কোনো সংগঠনের নয়, এটা ১৬ কোটি মানুষের প্রাণের দাবি। জনগণের মাথায় করের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। গ্যাসের দাম বৃদ্ধি করে মানুষকে আরও বেশি কষ্টে ফেলা হয়েছে।
বক্তারা বলেন, সংশ্লিষ্টদের ভুলনীতি, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ মেনে নেবে না। আইনে আছে গ্যাস বিদ্যুৎ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না। ছয়টি গ্যাস কোম্পানির পাঁচটিই লাভজনক অবস্থায় আছে। কিন্তু এরপরও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড ডা. এম সামাদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com