শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নারী সাংবাদিক কেন্দ্রের শিশু ধর্ষণ ও হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ ১৩ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধের দাবিতে নারী সাংবাদিক কেন্দ্র মানববন্ধনের আয়োজন করে।দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

এতে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক বক্তব্য দেন। তিনি বলেন, ‘ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে।’ এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারীবিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যাকরীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ও তা দ্রুত কার্যকরের ব্যবস্থা নিতে হবে।’ তিনি ধর্ষণকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান।

সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যাকারী নরপশুদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের ব্যবস্থা করতে হবে।’ তিনি পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।

নাসিমুন আরা হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, মানবাধিকার কর্মী খুশি কবির এবং সম্প্রতি ধর্ষণ ও হত্যার শিকার শিশু সায়মার বাবা আবদুস সালাম। মানববন্ধনে আখতার জাহান মালিক, দিলরুবা খান, নাসরিন শওকত, সানজীদা সুলতানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com