শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ।

তিনি বলেন, গেল ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে।

বৈঠক শেষে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com