শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, কারা সুযোগ পেলেন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ১৫ সদস্যের দলের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ নারী ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন জোতি। তার সঙ্গে আছেন ছন্দে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি, ফাহিমা খাতুন ও পেসার জাহানারা আলম।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতা আছে জাহানারা আলমের। আরব আমিরাতের স্লো-কন্ডিশনে স্পিন আক্রমণে দারুণ পারফরম্যান্স আশা করা হচ্ছে নাহিদা আকতারের কাছে।

তরুণদের মধ্যে দলে আছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও রাবেয়া আক্তার।ব্যাটিং লাইনআপে আছেন সুভানা মোস্তারি, মুরশিদা খাতুন। অলরাউন্ডার হিসেবে খেলবেন তাজ নেহার, সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাস।

বাংলাদেশের স্কোয়াডঃ নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com