রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সিপিএ সেক্রেটারি জেনারেলের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল আকবর খান। নিউইয়কে সফররত স্পিকাররের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা সিপিএর কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরে ড. শিরীন শারমিন নিউইয়র্কে জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরামের (এইচএলপিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে এইচএলপিএফ-এ অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্ক সফরররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিইডিসি)’ এর সিনিয়র-লেভেল মিটিং (এসএলএম)-এ অংশ নেন।

প্রথমবারের মতো আয়োজিত বৈদেশিক সহায়তা কার্যকর করার আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভলপমেন্ট কো-অপারেশনের (জিপিইডিসি) সিনিয়র লেভেল মিটিং এ ফোরামটির কো-চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। ড. শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপার্সন নির্বাচিত হন এবং ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com