সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে: রিজওয়ানা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতে উপহার হিসেবে যাচ্ছে না ইলিশ, রপ্তানি করা হচ্ছে। আর রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালীর কম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিন্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে।

তিনি আরও বলেন, যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সকলে দেখেছি। আমরা খুব সহজে কতগুলো কথা বলে ফেলি। আমাদের সব সময় মনে রাখতে হবে- প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com