মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। কুররম জেলা প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খাইবার পাখতুনখোয়ার কুররম জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রায় সারাবছরই সেখানে পর্যটকদের যাতায়াত থাকে। পর্যটকদের জন্য জেলার বিভিন্ন এলাকায় হোটেল তৈরি হচ্ছে সেখানে। এতে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে। সাম্প্রতিক এই সংঘর্ষেরও মূল কারণ জমি বিরোধ।

কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী আনাদোলু এজেন্সিকে বলেন, আট দিন আগে শুরু হয়েছে সংঘর্ষ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।

কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি সাংবাদিকদের বলেন, “দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি-কোনো সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com