রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক ‘মোবাইলে বিয়ে’ নিয়ে তোলপাড়, মানববন্ধন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু মুস্তাফিজ-রিশাদরা ফিরেছেন, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে

দুর্গাপূজার ছুটি বাড়লো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এজন্য মঙ্গলবারই (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, অনেকদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর। ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেবো যেন ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য।

সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে হয়তো একটি প্রজ্ঞাপন জারি করবে। এর মধ্যদিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com