বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা আদর্শ ও সাহসের এক অদম্য সারথি, মোঃ হেলাল তালুকদার জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য দিনাজপুরের বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ

দেশে মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি ছাড়িয়েছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৬১ বার পঠিত
ফাইল ছবি

প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশের মানুষের হাতে ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার মোবাইল সিম রয়েছে। যাদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করছেন ৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার (মোবাইল সিম) ও ৬ কোটি ২৯ লাখ ৬৮ হাজার (ইন্টারনেট)।

গত বছর সেপ্টেম্বরে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৫০ লাখ ১৫ হাজার। যা বেড়ে এ বছর ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজারে পৌঁছেছে।

 

অন্যদিকে রবির গ্রাহক ছিল ২ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার। চলতি বছর রবি ও এয়ারটেল একীভূত করার পর এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১২ লাখ ১১ হাজার।

বাংলালিংকের গ্রাহক ছিল ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজারে।

সরকারি মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক ছিল ২৯ লাখ ৮৯ হাজার। যা বেড়ে ৩২ লাখ ৪১ হাজারে পৌঁছেছে।

 

তবে গত বছরের সেপ্টেম্বরে দেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ থাকলেও এবার তা কমে ৯০ হাজারে হয়েছে।

এছাড়া আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ছিল ৩৭ লাখ ৯৪ হাজার। এবছর এই সংখ্যা বেড়ে ৫৩ লাখ ২১ হাজারে পৌঁছেছে।

 

এই তালিকা তৈরির ক্ষেত্রে যারা বিগত ৯০ দিনের মধ্যে একবার হলেও সিম চালু করে হলেও ভয়েসকল, ইন্টারনেট কিংবা এসএমএস করেছেন তাদের অন্তর্ভু্ক্ত করা হয়েছে।

প্রতি একমাস পর পর বিটিআরসি দেশের মোবাইল ফোন গ্রাহকদের সংখ্যার তালিকা প্রকাশ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com