শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

তিন মাস পরে চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় মিরপুর-১০ মেট্রো স্টেশন প্রায় তিন মাস পরে আবারও চালু হয়েছে। ভাঙচুর হওয়ার ফলে স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিল।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে, বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com