রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

গুম-খুনের মূলহোতাদের শাস্তির আওতায় আনতে হবে: সালাহউদ্দিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ গুম-খুনের মূলহোতা যারা তাদেরকে খুজে বের করে শাস্তির আওতায় আনার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ থেকে চিরদিনের জন্য গুম খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। এটি জাতির দাবি। ৫ আগস্টের বিপ্লবের দাবি। শহীদদের রক্তের দাবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গুম কমিশনের প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরায় বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। ৬১ দিনের মাথায় আমাকে ভারতে পাচার করে দেয়া হয়। আমার গুমের বিষয়টি জানাতে গুম কমিশনে এসেছি।

সালাহউদ্দিন বলেন, ‘আমার গুমের বিষয়ে মামলা করবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলার প্রস্তুতি চলছে।

গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। সেইসঙ্গে দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com