শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা ও এএফসি

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচ্চন আগামী শনিবার (২৬ অক্টোবর)। বাফুফের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধি। বাফুফের বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।

এএফসি প্রতিনিধি ক্যাটেল আসবেন আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। তিনি এএফসির মেম্বার এসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান। ক্যাটেল আসার পরের দিন (২৫ অক্টোবর) আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। তিনি ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন।

বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবে পর্যবেক্ষক হিসেবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর কয়েকবার বিসিবিতে গেছেন। বাফুফেতে এখনো আসেননি। আজ দুপুরে বাফুফে ভবন পরিদর্শনে আসবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com